ছোট্ট বন্ধুরা,
বিভিন্ন ধরনের উদ্ভিদ বা গাছ সম্পর্কে তোমাদের ধারণা আছে। হয়তো তোমরা ফার্ন সম্পর্কেও জেনে থাকবে। এটি কী? এক ধরনের অপুষ্কক উদ্ভিদ। তার মানে এ গাছে ফুল হয় না। পুষ্প মানে যে ফুল, তা তোমাদের জানাই আছে। ফার্ন গাছের মূল সৌন্দর্য কোথায়? এর চিরসবুজ পত্রগুচ্ছে, পাতায়। গৃহসজ্জায় সারা বিশ্বে ফার্নের কদর আছে। বিভিন্ন প্রজাতির ফার্ন আছে। এবার ছবি দেখো।