জানো, বাংলাদেশের প্রকৃতিতে এখনো বাদুড় দেখা যায়। এর চেহারা বিদঘুটে ধরনের। অনেক গল্প-কাহিনীতে একে রক্তচোষা হিসেবে তুলে ধরা হয়েছে।
রক্তচোষা বাদুড় আছে আমাদের গ্রহে, তবে এটি মানুষের রক্ত পান করে না। কিসের রক্ত পান করে? গবাদিপশুর রক্ত।
বাদুড় আসলে নিরীহ প্রাণী। তবে বিকট চেহারা আর রাতের রহস্যময় চলাফেরার কারণে অনেকে একে ভৌতিক প্রাণী মনে করে।
বিকট দর্শন হলে কী হবে, বাদুড় মানুষের অনেক উপকার করে। পোকামাকড় খেয়ে এটি পরিবেশ পরিষ্কার রাখে। জানা যায়, একটি বাদুড় ঘণ্টায় প্রায় ৬০০ মশা খেতে পারে। এ ছাড়া এটি ফুলের পরাগায়ণেও সহায়তা করে। বাদুড়ের রক্ত দিয়ে হার্ট অ্যাটাক প্রতিরোধের ওষুধ তৈরি করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। প্রকৃতির বিস্ময় এ প্রাণীর কোনো ক্ষতি না করাই বুদ্ধিমানের কাজ।
জানো, বাংলাদেশের প্রকৃতিতে এখনো বাদুড় দেখা যায়। এর চেহারা বিদঘুটে ধরনের। অনেক গল্প-কাহিনীতে একে রক্তচোষা হিসেবে তুলে ধরা হয়েছে। রক্তচোষা বাদুড় আছে আমাদের গ্রহে, তবে...
