(গত দিনের পর)
এমনি ভয়ঙ্কও সেই দানব। ড্রাগনের কোপানল থেকে বাঁচতে আজ রাজকন্যার জীবনটা বিসর্জন দিতে হবে।
বিকল্প আর কোনো পথ খোলা নেই আমাদের। কোচম্যান আরো বলে, কেউ চায় না রাজকন্যাকে ড্রাগনের হাতে তুলে দিই আমরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ড্রাগন আজকের ডিনারে আমাদের রাজকন্যাকেই বেছে নিয়েছে। যদি আমরা তাকে না দিই, আমাদের নগর জ্বালিয়ে দিবে সে। তুমি জানো না হে মেষপালক, ওই ড্রাগনটা এমনই ভয়ঙ্কও যে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে আগুনের ফুলকি ওঠে। জিহবায় আগুনের লেলিহান। সেই লেলিহান ড্রাগনের মুুখ থেকে বেরিয়ে এলে দেশে মহামারী শুরু হয়ে যায়। একবার মহামারী শুরু হলে কেউ বাঁচতে পারবে না। এই রাজার মেয়ের জীবনের বিনিময়ে সবার জীবন বাঁচবে।
ওহে মেষপালক, ওই ড্রাগনের কাছে যে আমরা সবাই অসহায়!
ঘোড়ার গাড়ির ভিতরে রাজকন্যাকে দেখতে চেষ্টা করছে মেষপালক। কিন্তু দেখার কোনো উপায় নেই। (চলবে)