(গত দিনের পর)
সে কোচম্যানকে শুধু বলে, আমাকে সঙ্গে নিয়ে যাবে ভাই? আমি ড্রাগনটাকে দেখব। তার কাছে গিয়ে কথা বলব। তাকে অনুরোধ করব, এবারের মতো যেন সে রাজকন্যাকে ছেড়ে দেয়। আমার অনুরোধ না মানলে প্রতিরোধ করব। প্রয়োজনে মল্লযুদ্ধ করব আমি। তবুও এই মেয়েটির জীবন বিসর্জন দিতে দেবো না।
কোচম্যান : খুব বড় বড় কথা বলছ হে যুবক। কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। তোমার নিজের জীবনটাকে যদি তুমি হারাতে চাও, তা হলে চলে এসো। আমার গাড়ির পেছন পেছন পা চালিয়ে চলে এসো। বেশি দূরে না, ওই যে বিশাল জলাশয় দেখা যায়। ওখানে যাবো আমরা। জলাশয়ের কিনারে গিয়ে দাঁড়ালেই ড্রাগন বুঝতে পারবে তার ডিনার তৈরি হয়ে আছে। তখন জলাভূমির তল ফুঁড়ে বেরিয়ে আসবে সে। এসে আমাদের রাজকন্যাকে তুলে নিয়ে যাবে। ইয়া বড় বড় দাঁত তার। ওই দাঁত দিয়ে মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খায় সে।
(চলবে)
(গত দিনের পর)সে কোচম্যানকে শুধু বলে, আমাকে সঙ্গে নিয়ে যাবে ভাই? আমি ড্রাগনটাকে দেখব। তার কাছে গিয়ে কথা বলব। তাকে অনুরোধ করব, এবারের মতো যেন...
