ছোট্ট বন্ধুরা,
তোমরা বাস চেনো, তাই না? এটি কী? যাত্রীবাহী গাড়ি। বলতে পারো কলের গাড়ি। তার মানে বাসে ইঞ্জিন আছে।
তোমরা জানো, বাস চলে সড়কে। বর্তমানে সড়কের পাশাপাশি পানিতে চলে এমন বাসও আছে। এ বাসগুলোর নাম উভচর বাস। ইংরেজিতে একে বলে অ্যাম্ফিবিআস বাস বা অ্যাম্ফিবাস; ওয়াটার বাসও বলা হয়। টেলিভিশন বা সিনেমার পর্দায় তোমরা হয় তো এ বাস দেখে থাকবে।
উভচর বাস হয়তো সড়কপথে চলছে। সামনে পড়ল নদী। দিব্যি এটি সাঁতরে নদী পার হয়ে যাবে। সেতু লাগবে না।
নেদারল্যান্ডে এ বাস তৈরি করা হয়। ব্রিটেনেও এ ধরনের বাস আছে। এবার ছবি দেখো।