(গত দিনের পর)
মরে গেল ড্রাগনটি জলাভূমির কর্দমাক্ত জলে। গোলমরিচ এখনো ড্রাগনের ভেঙে যাওয়া বিষদাঁত কামড়ে ধরে রেখেছে। তিন কুকুরে বুঝতে পারছে ড্রাগনের বিষদাঁত ভেঙে যাওয়ায় তার জীবন পাখি উড়ে গেছে।
এ এক অসাধ্য সাধন। তিন কুকুরের আক্রমণে ভয়ঙ্কর ড্রাগন মরে পড়ে রইল কর্দমাক্ত ভূমিতে। পৃথিবী যেন সজীব হয়ে উঠল। বিশুদ্ধতা ফিরে পেল আকাশ, নির্মল বায়ু ফিরে পেল পরিবেশ। ড্রাগন মওে গেছে বুঝতে পেরে তিন কুকুর এবার বিজয়ের চিৎকার ধ্বনি দেয়। এরপর সাঁতরিয়ে পাড়ের দিকে আসতে থাকে। পাড়ে উঠে তারা চলে আসে মনিব মেষপালকের কাছে। গোলমরিচ তখনো ড্রাগনের ভেঙে যাওয়া বিষদাঁতটি মুখে ধরে রেখেছে। সে বিষদাঁতটি তার মনিবের পায়ের কাছে এনে রাখে। যেন উপহার দেয় সে তার মনিবকে ড্রাগনের এই বিষদাঁত। তারপর যেন বলতে চাইছে, রেখে দাও ড্রাগনের বিষদাঁতটি মনিব। একসময় ঠিকই এটি কাজে আসবে তোমার। (চলবে)
(গত দিনের পর)মরে গেল ড্রাগনটি জলাভূমির কর্দমাক্ত জলে। গোলমরিচ এখনো ড্রাগনের ভেঙে যাওয়া বিষদাঁত কামড়ে ধরে রেখেছে। তিন কুকুরে বুঝতে পারছে ড্রাগনের বিষদাঁত ভেঙে যাওয়ায়...
