মে-০১
- ১৭০৭ : স্কটল্যান্ড ও ইংল্যান্ডের সংযুক্তি ঘোষিত হয়।
- ১৮০১ : ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়।
- ১৮৪১ : লন্ডন লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
- ১৮৫৯ : দেশলাইয়ের উদ্ভাবক ড. জন ওয়াকারের মৃত্যু।
- ১৮৮৬ : দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৫০ হাজার শ্রমিকের বিক্ষোভ মিছিল হয়। পুলিশের গুলিতে অনেক শ্রমিক হতাহত হন।
- ১৮৯৮ : সাহিত্যিক-সাংবাদিক মাহবুব-উল-আলমের জন্ম।
- ১৯৩১ : নিউইয়র্কে এমপায়ার স্টেট বিল্ডিংয়ের উদ্বোধন করা হয়।