ছোট্ট বন্ধুরা,

তোমরা খুবই ভাগ্যবান। কত সুন্দর সুন্দর কলম দিয়ে তোমরা লিখছ! কেউ বা ব্যবহার করছ রঙিন কালি। তোমাদের কারো আছে বলপয়েন্ট কলম, কারো আছে ঝরনা কলম। আগের দিনের মানুষ গাছের ডাল কিংবা পাখির পালক দিয়ে কলম বানাত। তোমরা ব্যবহার করছ প্লাস্টিক এবং বিভিন্ন ধাতুর তৈরি কলম। এবার কয়েকটি মজার কলম দেখো।