(গত দিনের পর)
মিথ্যে কৃতিত্ব নিয়ে আপনাকে কেউ প্রতারিত করুক, এমনটা যেন না হয়। সেজন্যই আমি আপনাকে সত্যটা বলতে এসেছি। কোনো পুরস্কারের আশায় আমি এখানে আসিনি।
কিন্তু গোঁয়ার রাজা, মেষপালকের কথায় কর্ণপাত করলেন না। তিনি প্রহরীকে ইঙ্গিত দিলেন। সাথে সাথে প্রহরীরা এসে মেষপালককে বন্দী করে নিয়ে গেল।
বিশাল রাজপ্রাসাদের এক কোণে আন্ধাকোটা কারাগার। সেই কারাগারে বন্দী করা হলো মেষপালককে। দিনের বাকিটা অংশ অন্ধকার কারাগারের একটি কক্ষে বসে বসে কেটে গেল তার। মেষপালক ভাবছে তার কুকুরগুলোর কথা। নিজেকে নিয়ে একটুও ভাবছে না সে। নিয়তির লেখা তো আর খণ্ডাতে পারবে না কেউ। তাই নিজেকে নিয়ে তার কোনো ভাবনা নেই।
এদিকে কুকুর তিনটি গন্ধ শুঁকে শুঁকে আবিষ্কার করে ফেলে তাদের মনিবকে। তারা খুঁজে বের করে ফেলে সেই আন্ধাকোটা কারাগার। (চলবে)