(গত দিনের পর)
তাকে এ বিপদ থেকেও বাঁচাতে হবে। বের হবে না মেষপালক। সে রাজার কাছে আবার যাবে।
তার তিন কুকুরকে সে ইঙ্গিত দেয়। কারাকক্ষের দরজার তালা ভাঙতে। কারাগার থেকে বের হতে হবে। বাইরের দিকে না, প্রাসাদের ভিতরের দিকে বের হবে সে। কারাকক্ষের তালা ভাঙতে বেশি সময় লাগেনি তিন কুকুরের। অল্পক্ষণ পরেই তারা বের হয়ে আসে কারাকক্ষ থেকে। প্রাসাদের ভিতরে বিশাল এলাকা, খোলা আকাশ। লক্ষকোটি তারকা জ্বলছে আকাশে। অমানিশার রাতে তারাগুলো আরো বেশি আলো ছড়ায়। সামনেই রাজপ্রাসাদের ফুলের বাগান। সাদা রঙের নিশিফুলগুলো ফুটে আছে। গন্ধে মাতোয়ার চারিদিক। বাগানের অপর পাশে রাজার খাসমহল। সেখানেই হয়তো কোনো এক কক্ষে ঘুমিয়ে আছেন তিনি। মেষপালক ভাবছে, তিন তিনটি কুকুর তার পাশে। অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে। এমন দেহরক্ষী থাকতে তার কিসের ভয়। মেষপালক কুকুর তিনটিকে নিয়ে রাজার খাসমহলে প্রবেশ করে। নিস্তব্দ নিঝুম রাত। (চলবে)