(গত দিনের পর)

এই দেখুন হে মহারাজ। এই দেখুন ড্রাগনের মুখের দাঁত। আমার গোলমরিচ এই দাঁতটি তুলে এনেছে ড্রাগনের মুখ থেকে। এখনো বিশ্বাস হচ্ছে না আপনার? ওই ড্রাগনকে আপনার কোচম্যান হত্যা করেনি। হত্যা করেছে আমার কুকুর তিনটি। ভালো করে পরীক্ষা করে দেখুন, এই সেই ড্রাগনের দাঁত। যে ড্রাগনের ভয়ে আপনি আপনার কন্যাকে বিসর্জন দিতে চেয়েছিলেন।
এভাবে রাজার শয়ন কক্ষে কেউ ঢুকতে পারে, কল্পনাও করেনি রাজা। তিনি হতভম্ব হয়ে গেলেন। তাগড়া তিন তিনটি কুকুর দেখে ভয়ের চেয়ে তিনি মেষপালকের কথা শুনে আরো, ভীষণ অবাক হলেন। মেষপালককে রাজা বললেন, তোমার কুকুরগুলোকে আগে সামলাও হে যুবক। ভাবতে দাও আমাকে। ড্রাগনকে মেরে ফেলেছে তোমার এই তিনটি কুকুর? আপাতত তোমার কথাই সত্য ধরে নিলাম। (চলবে)