(গত দিনের পর)

দুই মাস পর। সামনে বড় দিন। মহা ধুমধামে পালিত হবে দিনটি। মেষপালক তার ছোট বোনের কথা স্মরণ করলেন। না জানি কতো কষ্টে আছে তার ছোট্ট বোন। তিনি তার বোনের ঠিকানা দিয়ে আরেক কোচম্যানকে পাঠালেন। বড়দিনের আগের দিন তার বোনকে আনা হলো। মহা ধুমধামে আনন্দ আপ্যায়নে পালিত হলো বড়দিন।
আরো দুইদিন পর। তিন কুকুর রাজপ্রাসাদেই ছিল। প্রিন্সের কাছে এসে তিন কুকুর এবার বলে, হে প্রভু আমাদের। এখন আমাদের মুক্তি দিন।
প্রিন্স : মুক্তি? কিসের মুক্তি চাচ্ছ তোমরা? এই প্রাসাদে তো তোমাদের খাবারের অভাব নেই? তা হলে কিসের মুক্তি চাচ্ছ?
গোলমরিচ এবার অতি গোপন কথাটি বলে দেয়। সে বলে, আসলে আমরা কুকুর নই। আমরা ছিলাম পাখি। কবুতর পাখি।
(চলবে)