ছেচল্লিশ.
ওর নিজের বানানো বলে ভেতরে কোনো ম্যানুয়াল নেই। তবে ও আমাকে একটা ডকুমেন্ট দিয়েছে। সেটাই তোকে পাঠাচ্ছি। ওখানেই সব কিছু ডিটেলস বুঝিয়ে দেওয়া আছে। তবে জিনিসটা তোর কোনো একটা ল্যাপটপ বা আইপ্যাডের সাথে ক্যাবল কানেকশন দিতে হবে।’
অনিক এবার বুঝতে পারল, কেন ওর ভেতরে সে কোনো ম্যানুয়াল খুঁজে পায়নি। ও বাবার পাঠানো ম্যানুয়ালের জন্য অপেক্ষা করতে লাগল। একটু পরেই আম্মুর মোবাইলে টুট টুট করে নোটিফিকেশন এলো। বাবার কথা শুনতে পেল অনিক। ‘একটা পিডিএফ ফাইল পাঠিয়েছি। বেশ বড়োই আছে। বত্রিশ পৃষ্ঠা। ইংরেজীতেই। ও জানিয়েছে এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলেই এতো ডিটেলস। পরে বাজারজাত করার সময় পৃষ্ঠা সংখ্যা কমিয়ে আনবে। জাপানিদের কাজ কারবার বুঝিসই তো! শোন, আমি ভালো করে দেখিনি। দেখলেও বুঝতে পারতাম না। তুই ভালোভাবে দেখে চেষ্টা করিস। কোনো সমস্যা হলে আমাকে জানাস। হাতাশির সাথে দেখা হলে আমি জেনে নিতে পারব।’
অনিকের আর তর সইছিল না। সে তাড়াতাড়ি বলল, ‘ঠিক আছে বাবা। দেখি, পিডিএফটা ঠিকঠাক এলো কিনা!’
ওপাশ থেকে বাবা বললেন, ‘ তোর আম্মু কই?’
‘আম্মু ছাদে গেছে কাপড় আনতে।’
(চলবে)
ছেচল্লিশ.ওর নিজের বানানো বলে ভেতরে কোনো ম্যানুয়াল নেই। তবে ও আমাকে একটা ডকুমেন্ট দিয়েছে। সেটাই তোকে পাঠাচ্ছি। ওখানেই সব কিছু ডিটেলস বুঝিয়ে দেওয়া আছে। তবে...
