ছোট্ট বন্ধুরা,
হালকা হলুদ বর্ণের এক ধরনের দাহ্য তরল পদার্থের নাম পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে পেট্রল পাওয়া যায়। অনেকের ধারণা, লক্ষ-কোটি বছর আগে পেট্রোলিয়াম শিলাস্তরে সঞ্চিত হয়। এটি একটি হাইড্রোকার্বন। শোধনের ফলে এ পদার্থ থেকে প্যারাফিন, ন্যাপথা, কেরোসিন, বেনজিন প্রভৃতি পাওয়া যায়। এসবের নাম পেট্রো-কেমিক্যাল পদার্থ। পেট্রল শোধনের সময় প্রাপ্ত উপজাত পদার্থ নিয়ে গড়ে ওঠে পেট্রো-কেমিক্যাল শিল্প। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রল সঞ্চিত আছে মধ্যপ্রাচ্যে।
এবার ছবি দেখো।
Ñইমরুল হাসান