(গত দিনের পর)
রানী বলল, জমিটি সাগরের কিনারে। সাগরের দিকটা খোলা রেখে বাকি তিন দিক উঁচু দেয়াল করে ঘিরে দিতে হবে, হে রাজন। সাগরের খোলা প্রান্তর থেকে আমরা পরীরা সেখানে এসে গান গাইব, নাচব, বাজনা বাজাব। পাড়ের চারদিক উঁচু দেয়ালে ঢাকা থাকবে, যাতে মনুষ্যকুলের কেউ আমাদের দেখতে না পায়। লোকটি বলল, তাই-ই করে দেয়া হবে পরীরানী। তোমার এ ঋণ তবুও শোধ হবার নয়। তুমি চাইলে আমি আরো কিছু দিতে প্রস্তুত হে পরীরানী। তবে, আজ আমার জানতে ইচ্ছে করছে, কার অভিশাপে আমি এমন কঠিন অসুখে পরেছিলাম, হে পরীরানী? এ রহস্য আমাকে বলে দিয়ে যাও। কেন আমাকে এমন মরণ অসুখে পড়তে হয়েছিল?
ভদ্রলোকটির প্রাসাদের পাশেই ছিল সেই জাদুকরী ডাইনি বুড়ির বাড়ি। বড় কৃপণ স্বভাব তার। চোখের সামনে দিয়ে এক পাই-পয়সাও কেউ নিয়ে যেতে পারে না। এমনকি ওই ডাইনি বুড়ির খিদে পেলেও সে নিজের বাড়ির কিছু খায় না। (চলবে)