(গত দিনের পর)

এদিকে একটি খরগোশ ছুটে এসেছে, দেখেছেন? ওটাকে ধরতেই আমি ছুটে এসেছি আপনার বাড়ি। কিছু মনে করবেন না।
কিন্তু বুড়ি তো জানে খরগোশটি আসলে কে? তাই, তার মেজাজ বিগড়ে যায়। কী! তাকে মারার জন্য এ বাড়িতে বন্দুক নিয়ে আসা? এমন ভাবনায় বুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে। বলে, ক্ষমা করব? কিসের ক্ষমা, অ্যা? না বলে, না কয়ে, আমার অনুমতি না নিয়ে কোন সাহসে তুমি আমার বাড়ি ঢুকেছ? তাও হাতে একটি গাদা বন্দুক নিয়ে? কত্তোবড় সাহস তোমার! এর শাস্তি তোমাকে পেতেই হবে। যাও, বেরিয়ে যাও বলছি। এখনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে।
এমন চিৎকার চেঁচামেচি শুনে বুড়ির সুন্দরী নাতনি এগিয়ে আসে। এসে বলে, আহা, দাদিমা। তিনি তো ক্ষমা চেয়েছেন। এখন চলে যাচ্ছেন তিনি। খামাখা তার ওপর রাগ করছ কেন? (চলবে)