ছোট্ট বন্ধুরা,
জলপাই তেল সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। বলতে পারো ইংরেজিতে একে কী বলে? তোমাদের জানাই আছে, অলিভ অয়েল (Olive oil)। জলপাই গাছের ফল থেকে এ তেল আহরণ করা হয়। এটি একটি ভোজ্য ও ঔষধি তেল। জলপাই গাছ কোথায় বেশি জন্মে? দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আমেরিকায়।
জলপাইয়ের রঙ কেমন? হলদে-সবুজ বা হলদে-বাদামি। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-লোপাশ্রী
