একটি পাখির নাম হলদে হ্যামার। হলদে হ্যামার বাদে এদের আরো ২০টি নাম রয়েছে। নামের দ্বিতীয় অংশ হ্যামার শব্দটির উদ্ভব ঘটে জার্মান ভাষা থেকে।
হলদে হ্যামার ইমবারিজিডি পরিবারভুক্ত গায়ক পাখি। ইউরোপ ও এশিয়ার উন্মুক্ত ভূমিতে এদের পাওয়া যায়। অধিকাংশ হ্যামারই আবাসিক। তবে কিছু পরিযায়ী হ্যামারও রয়েছে। এর বৈজ্ঞানিক নাম ঊসনবৎরুধ পরঃৎরহবষষধ.
হলদে হ্যামার দেখতে খুবই চমৎকার। পুরুষ হ্যামারের সৌন্দর্য আরো আকর্ষণীয়। এর মাথার রঙ সরিষা ফুলের মতো উজ্জ্বল হলুদ। বাদামি রঙের পালকে রয়েছে আঁকাবাঁকা ডোরা দাগ, ঠোঁট উজ্জ্বল হলুদ। ডানা ডোরাকাটা বাদামি। স্ত্রী হ্যামারের গায়ের রঙ অনেকটাই নি®প্রভ।
হলদে হ্যামার মোটাসোটা বা স্বাস্থ্যবান পাখি, দেহের দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ থেকে ১৭ সেন্টিমিটার। শীতকালে এরা ছোট ঝাঁক গঠন করে চলাফেরা করে। বাচ্চাকে খাওয়ানোর সময় এরা পতঙ্গ খায়।
অন্যান্য সময় বীজ খেয়ে থাকে। তবে প্রজনন ঋতুতে ছোট অমেরুদ-ী প্রাণী খায়।
যেখানে বীজের প্রাপ্যতা বেশি সেখানে হলদে হ্যামার বাসা তৈরি করে। বাসা নির্মাণ করে স্ত্রী হ্যামার। ঘাস, মস, ও চুল দিয়ে এরা বাসা তৈরি করে। প্রজনন ঋতু এলে স্ত্রী হ্যামার তিন থেকে ছয়টি ডিম পাড়ে।
১৮৬১-১৮৬৫ সালে অ্যালাবামায় সংঘটিত গৃহযুদ্ধের সময় অ্যালাবামা রেজিমেন্টের সদস্যদেরকে হলদে হ্যামার বলা হতো। কারণ, সৈন্যরা তাদের টুপিতে হ্যামার পাখির পালক পরত। বর্তমানে হলদে হ্যামার অ্যালাবামার রাষ্ট্রীয় পাখি।
একটি পাখির নাম হলদে হ্যামার। হলদে হ্যামার বাদে এদের আরো ২০টি নাম রয়েছে। নামের দ্বিতীয় অংশ হ্যামার শব্দটির উদ্ভব ঘটে জার্মান ভাষা থেকে। হলদে হ্যামার...
