(গত দিনের পর)
তারপর বেয়ে বেয়ে তুমি ওপরে ওঠে যাবে। চূড়ায় উঠে ছুড়ে ফেলে দিবে তুমি ভোমরাকে নীল সাগরের জলে। সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে ডাইনি বুড়ির যাদুর তাজ্জালী।’
এটুকু বলার পর পরীরানী থামে খানিকক্ষণ। তারপর আবার শুরু করে সে। বলে, আজ চলে যাও যুবক। কাল রাতে তুমি তোমার কাজ শুরু করে দেবে। যেভাবে বলেছি সেভাবেই তুমি করবে। ভয় নেই তোমার। আমি আছি। সাথে সাথেই থাকবো তোমার। তবে অদৃশ্য হয়ে থাকবো। এটুকুই। এর বেশি সাহায্য করতে পারবো না আমি। সেটা আমার সাধ্যের বাইরে। তোমার কাজ তুমি করে যাবে। আমি শুধু মানসিক শক্তি জুগিয়ে যাবো তোমায়।
পরের রাতে যুবকের আর ঘুম নেই, কখন রাত গভীর হবে। কখন সে চলে যাবে সেই দেবদারু গাছের তলায়। সে অপেক্ষায় বসে থাকে। মধ্যরাত হতে না হতেই যুবকটি বেরিয়ে পড়ে বাড়ি থেকে। সাথে করে নিয়ে যায় একটি শাবল। অন্ধকার রাত। (চলবে)
