(গত দিনের পর)
টিলার পাদদেশে এসে সে আবার চমকে ওঠে। তার সামনে পরীরানী দাঁড়িয়ে। পরীরানীর পাশে পড়ে আছে সেই ডাইনি বুড়ি। মৃত্যু! পরীরানী বলে, তুমি যখন ডাইনির ধরে রাখা তোমার পা ঝাঁকুনি দিলে, সে তখন আর নিজেকে সামাল দিয়ে রাখতে পারেনি। গড়িয়ে গড়েয়ে নিচে পড়ে যায়। আমি এসে দেখি সে মরে পড়ে আছে। হ্যাঁ যুবক, এখানে তোমার কোনো অন্যায় হয়নি।
ততক্ষণে ভোর হয়ে গেছে। পুব আকাশে আলোর রেখা ফুটে উঠছে। পরীরানী বলে, তোমার আরো একটি কাজ বেড়ে গেল হে যুবক। এই ডাইনি বুড়িকে নিয়ে যাও তার বাড়ি। তাকে যথাবিহিত সৎকার করো। আর, আর একটি অনুরোধ করছি তোমায়। এই বুড়ির নাতনিটা যে একা হয়ে গেল। মেয়েটিকে বিয়ে করবে তুমি। তোমরা সুখী হবে। (শেষ)
