ছোট্ট বন্ধুরা,
তোমরা ইতোমধ্যেই জেনেছ, কাঁঠালের কোনো অংশই ফেলনা নয়। কাঁঠাল খাওয়া সম্পর্কেও তোমাদের ধারণা ও অভিজ্ঞতা হয়েছে, তাই না? তোমরা হয়তো শুনে থাকবে কাঁঠালের কোষ নিংড়ে রস বের করে তা শুকিয়ে ‘কাঁঠালস্বত্ব’ তৈরি করা যায়। কাঁঠালের তৈরি চিপস সম্পর্কেও তোমরা জেনে থাকবে। বিদেশে, বিশেষ করে থাইল্যান্ডে কাঁঠালের চিপস তৈরি করা হয়। অনেকে হয়তো এটি খেয়ে থাকবে।
কাঁঠালের কোষের খোসা ও ভুতরো (অমরা) গবাদি পশুর উত্তম খাদ্য। ভুতরো ও ছোবড়ায় যথেষ্ট পেকটিন থাকে। এগুলো থেকে জেলি তৈরি করা যায। আশ্চর্য হলেও সত্যি, এ ফলের শাঁস বা পাল্প থেকে কাঁচা মধু আহরণ করা সম্ভব। কাঁঠালগাছের পাতা গবাদি পশুর মজাদার খাদ্য। কাঁঠাল গাছের কাঠ দিয়ে মূল্যবান আসবাবপত্র তৈরি করা হয়। তোমরা জেনে হয়তো অবাক হবে, কাঁঠালের ফল ও গাছের আঁঠালো কষ কাঠের বা বিভিন্ন পাত্রের ছিদ্র বন্ধ করার কাজে ব্যবহার করা যায়। এবার ছবি দেখো।
- ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা,তোমরা ইতোমধ্যেই জেনেছ, কাঁঠালের কোনো অংশই ফেলনা নয়। কাঁঠাল খাওয়া সম্পর্কেও তোমাদের ধারণা ও অভিজ্ঞতা হয়েছে, তাই না? তোমরা হয়তো শুনে থাকবে কাঁঠালের কোষ...
