(গত দিনের পর)
তাই, বেহালায় সেই সুরই বেজে ওঠে, যেই সুর বুকের গহিন থেকে বেদনা তুলে আনা যায়। এনে নীল জলে ভাসিয়ে দেয়া যায়। ক্ষণিকের জন্য হলেও ভুলে থাকা যায় জীবনের সুখ-দুঃখ, বিষাদ-বেদনা ও অতৃপ্ত-বাসনা।
নাসোস অনেকক্ষণ ধরেই বেহালা বাজাচ্ছেন। জাহাজ এগিয়ে চলছে। সন্ধ্যা নেমে এসেছে সাগরে। আলো-ছায়ায় ঢেকে গেছে সাগরের বুক। নাসোস আকাশের দিকে তাকালেন। পূর্ণিমার চাঁদ ঝলমল করছে, মেঘের ভেলায় যেন ভেসে বেড়াচ্ছে চাঁদ। তার মনে হলো, চাঁদের হৃদয়টাও বুঝি বিষাদময়। এক করুণ আবেদন, বিমোহিত মায়া সে ছড়িয়ে দিচ্ছে পৃথিবীতে। ভেসে ভেসে চাঁদটি নাসোসের জাহাজের সাথেই এগিয়ে চলছে পশ্চিমে, দিগন্তের ওপাড়ে। (চলবে)
