(গত দিনের পর)
সুখ ও বেদনার রাজ্যে। তিনি আবার আকাশের দিকে তাকালেন।
চাঁদকে আড়াল করে রাখা শুভ্র অবয়বটি ততক্ষণে আরো কাছে চলে এসেছে। তার জাহাজের উপরে, একেবারেই কাছে। আরো স্পষ্ট, আরো পরিষ্কার। তিনি দেখতে পেলেন শুভ্র অবযবটি আর কিছু নয়, এক নারী। অপরূপা সুন্দরী এক নারী। মাথায় মেঘের মতো ঘন সোনালি চুল। ঢেউ ভাঙা সাগর জলের মতো হাওয়ায় ভাসছে। ঢেউয়ের মতো ভেঙে পড়ছে চুলগুলো তার জাহাজের ওপর, পাটাতনের ওপর।
নাসোস অবাক হয়ে দেখছেন, সেই নারী এবার নিচে নেমে এসেছে। তার জাহাজে, পাটাতনের ওপর। একেবারে তার সামনে। চাঁদের দেশ থেকে নেমে এসেছে সে।
(চলবে)