ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের মাছ খাও, তাই না? হয়তো কেউ কেউ সামুদ্রিক মাছও খেয়ে থাকবে। এ মাছের তেলের রয়েছে অনেক গুণ। সামুদ্রিক মাছের তেলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো কঠিন রোগ থেকে রক্ষা করতে পারে। বর্তমানে বিজ্ঞানীরা এ মাছের আরো উপকারিতা সম্পর্কে জেনেছেন। তারা বলছেন- টুনা ও এ ধরনের মাছ সপ্তাহে অন্তত তিন দিন খেলে ডিমেনশিয়া ও স্ট্রোকের মতো ভয়াবহ মস্তিষ্কের রোগের ক্ষতি থেকে বেঁচে যাবেন অনেকটাই। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান
