ছোট্ট বন্ধুরা,
তোমরা গৃহযুদ্ধের বিষয়ে জানো কি? এটি কী?
কোনো দেশের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সঙ্ঘটিত যুদ্ধকে গৃহযুদ্ধ বলে। বিভিন্ন কারণে গৃহযুদ্ধ হতে পারে। এগুলোর মধ্যে জাতিগত, ধর্মীয় ও ক্ষমতার দ্বন্দ্বই প্রধান।
গৃহযুদ্ধে কী ক্ষতি হয়? নিজেদের মধ্যে যুদ্ধে অনেক মানুষ মারা যায়। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়। দেশ দুর্বল হয়ে পড়ে। মোট কথা, জাতীয় ঐক্য ধ্বংস হয়। এর ফলে রাষ্ট্র ভেঙে যেতে পারে। তার মানে এক রাষ্ট্র থেকে একাধিক রাষ্ট্রের জন্ম হতে পারে। আবার বিদেশীরাও গৃহযুদ্ধকবলিত রাষ্ট্র দখল করে নিতে পারে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অনেক দেশে গৃহযুদ্ধ সঙ্ঘটিত হয়। নিহত হয় অনেক মানুষ। যেমন, এল সালভাদরের গৃহযুদ্ধে মারা যায় ৭০ হাজারের বেশি মানুষ।
ছবি: সংগ্রহ ইমরুল হাসান
