(গত দিনের পর)
নোঙরের শিকল বেয়ে বেয়ে তিনি উঠে আসবেন জাহাজে। কিন্তু না, নাসোসকে তো দেখা যাচ্ছে না। তিনিও কি ডুবে গেলেন? চলে গেলেন ওই অশুভ আত্মার মেয়েটির সাথে জলের গভীরে? কারোরই তো দেখা নেই।
এদিকে নাসোস নীল স্বচ্ছ জলে ঝাঁপ দিয়েই জলপরীর পিছু নিলেন। গভীর থেকে আরো গভীরে চলে যাচ্ছেন নাসোস। নাসোস দেখতে পেলেন তার থেকে অল্পখানিক দূরে জলপরীও জলের আরো গভীরে চলে যাচ্ছে। কিন্তু নাসোস তো মনুষ্য জাতি। তার পক্ষে জলের এত গভীরে যাওয়া তো সম্ভব নয়। দম ফুরিয়ে আসছে তার। তাই, পানির ভেতর থেকেই নাসোস চিৎকার করে বলেন, ‘জলপরী, তুমি যেও না। আমাকে সঙ্গে নিয়ে যাও।’ নাসোসের কণ্ঠ শুনতে পেল জলপরী। শুনেই সাঁতারের গতি থামিয়ে দিলো সে। পেছন ফিরে তাকাল। (চলবে)