সেপ্টেম্বর-২৪
১৮৫৯ : সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন।
১৮৬০ : ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মুহম্মদ মহসীন) মৃত্যু।
১৯২৫ : কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগের মৃত্যু।
১৯৩২ : বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন।
১৯৬০ : আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (ওউঅ) গঠিত হয়।
১৯৯০ : সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষ রায় প্রদান করে।