(গত দিনের পর)
মেয়েটির দিকে তাকাতেই চোখে চোখ পড়ে পর্যটকের। তিনি বললেন, ‘হ্যাঁ, বড্ড তৃষ্ণা পেয়েছে। পানি পাবো কই?’
সাগরকন্যা বলে, ‘একটু অপেক্ষা করো। আমি ডাব পেড়ে আনছি।’ মেয়েটি তরতর করে পাশের নারকেল গাছটির চূড়ায় ওঠে যায়। অবলীলায় সে পেড়ে আনে বড় বড় দুইটি ডাব। মেয়েটির কোমরে গোঁজা ছুরি দিয়ে ডাব দুটোকে কাটে মেয়েটি। একটি সে পর্যটকের দিকে বাড়িয়ে দেয়। বলে, ‘এই নিন পান করুন। তৃষ্ণা মিটবে।’ অন্য ডাবটি কেটে সে নিজে পান করে।
অসম্ভব মিষ্টি সেই ডাবের জল। ফরাসি লোকটির কাছে মনে হলো, এত মিষ্টি ডাবের পানি তিনি আগে কখনোই পান করেননি। তৃপ্তিতে জুড়িয়ে গেল তার প্রাণ। তিনি মেয়েটিকে ধন্যবাদ দেন। বলেন, ‘এমন মিষ্টি ডাবের পানি আগে কখনো পান করিনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে।’
জলকন্যা বলে, ‘কেন মিষ্টি হবে না? এটি কি আর যেই সেই নারকেল গাছ হে পর্যটক? এই নারকেল গাছের ভিন্ন এক ইতিহাস আছে, হে পরদেশী। (চলবে)
(গত দিনের পর)মেয়েটির দিকে তাকাতেই চোখে চোখ পড়ে পর্যটকের। তিনি বললেন, ‘হ্যাঁ, বড্ড তৃষ্ণা পেয়েছে। পানি পাবো কই?’সাগরকন্যা বলে, ‘একটু অপেক্ষা করো। আমি ডাব পেড়ে...
