ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই মরিচ দেখেছ। কেউ কেউ হয়তো এর গাছও দেখে থাকবে। মাছ-গোশত রান্না, সালাদ তৈরি করা ইত্যাদিতে এটি ব্যবহার করা হয়- তোমরা এসব জানোই। মরিচের যে ঔষধি গুণ রয়েছে তাও হয়তো তোমাদের অজানা নয়। মরিচের ফল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে ক্যাপসাইসিন ও ভিটামিন সি। মরিচ উদ্দীপক। এটি পাকস্থলীর শক্তি বাড়ায়। এছাড়া এটি স্নায়ুবেদনা, কটিবাত, বাত ও অজীর্ণতা রোগে কার্যকরী। মরিচের ইংরেজি জবফ চবঢ়ঢ়বৎ বা ঈযরষষর. এবার ছবি আঁকো।
-ইমরুল হাসান