(গত দিনের পর)
একদিন তার সখিরা হিনাদের বাড়ি আসে। কী হয়েছে হিনার? তারা হিনাকে জিজ্ঞেস করে, ‘কি গো সখি, তোমার অসুখ করেছে বুঝি? নাইতে আসো না কেন? চলো, আজ সবাই মিলে সাগরজলে নাইতে যাই।’
কিন্তু না, হিনা যাবে না। সাগরজলে নামতে তার নাকি বড্ড ডর। সখিরা বলে, ‘কেন? কেন গো সখি? জলে তোমার কিসের ডর? আমাদেরকে বলো, আমরা তো আছি। এতো দিন তো ভয় পাওনি তুমি। আজ কেন তোমার মনে এত ভয়?’
অবশেষে সখিদের কাছে সব খুলে বলে হিনা। মুগ্ধ হয়ে শুনে হিনার সেই কাহিনী। শুনে বড্ড অবাক হয় তারা। বলে, ‘না, এটা অসম্ভব। এ হতে পারে না। আমরা এর বিচার চাই। চল হিনা, আমরা মৎস্য দেবতা ‘বৃদ্ধ হিরোর’ কাছে যাই। তার কাছে যেয়ে এর বিচার চাই। আমাদের জলে নামতে দেবে না ওই ছিলছিলে বাইন মাছ!’ (চলবে)
(গত দিনের পর)একদিন তার সখিরা হিনাদের বাড়ি আসে। কী হয়েছে হিনার? তারা হিনাকে জিজ্ঞেস করে, ‘কি গো সখি, তোমার অসুখ করেছে বুঝি? নাইতে আসো না...
