জানো, গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম প্রবালপ্রাচীর।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে সমুদ্রে গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য । এটি পৃথিবীর দীর্ঘতম প্রবালপ্রাচীর। সেখানে দুই হাজার ৯০০টি আলাদা আলাদা প্রবালপ্রাচীর প্রায় এক হাজার ৬০০ মাইল ধরে ছড়িয়ে আছে। তবে মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে প্রায় ৯০০টি দ্বীপে এক লাখ ৩৩ হাজার বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত সাগরের নিচে থাকা এই সুবৃহৎ প্রাচীরকে কিন্তু জলের ওপর থেকেই দেখা যায়। প্রাচীরটি উত্তর থেকে দক্ষিণে এত বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে আছে যে এর দু’পাশে দু’রকমের জলবায়ু দেখা যায়। ফলে উত্তরের দ্বীপগুলোয় আছে বাদল বন আর পাহাড়ের প্রাধান্য, দক্ষিণের দ্বীপগুলো শুধুই প্রবাল দিয়ে গঠিত।
১৯৮১ সাল থেকে একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কোটি কোটি জীবন্ত খুদে কোরাল বা প্রবালর হলো এই প্রাচীরের স্থপতি। কোনো জীবের পক্ষে মহাসাগরে এত বিশাল এক কর্ম করা সম্ভব, তা কি ভাবা যায়? তবে সেখানে শুধু প্রবাল প্রাচীরই নয়, খাঁড়ির ভেতরে অনেক রঙবেরঙের মাছ ও সামুদ্রিক গাছপালাও আছে। সেগুলো দেখলেও চোখ ছানাবড়া হয়ে যায়।
জানো, গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর দীর্ঘতম প্রবালপ্রাচীর। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে সমুদ্রে গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য । এটি পৃথিবীর দীর্ঘতম প্রবালপ্রাচীর। সেখানে দুই...
