(গত দিনের পর)

মাছটিকে ধরে মৎস্য দেবতা তার মাথা কেটে ফেলতে উদ্যত হন। এমন সময়, বাইন কুমার বলে, ‘হে আমাদের দেবতা, প্রভু আমার। মরণের কালে আমার একটি আবদার শোনো। একটি মাত্র ইচ্ছা পূরণ করার সুযোগ করে দাও আমায়।’
বৃদ্ধ হিরো বলেন, ‘কি তোমার আবদার? তুমি ইল সম্প্রদায়ের রাজার কুমার। তোমার এত স্পর্ধা হলো কোত্থেকে? কেন তুমি ভিন্ন কুলের এক মেয়ের প্রেমে পড়লে? এর শাস্তি নিশ্চয়ই তোমার অজানা নয়। মৃত্যুদণ্ড।’ মৎস্য দেবতা তখন বাইন মাছটির মাথা কাটতে উদ্যত হন।
বাইন কুমার দেখে, তার আর বেঁচে থাকার কোনো উপায় নেই। মৃত্যুর আগে তাই সে রূপসী কন্যা হিনার দিকে করুণ দৃষ্টি মেলে বলে, ‘ওগো সুন্দরী, তোমার কারণে আজ আমাকে মরণকে বরণ করতে হচ্ছে। মৃত্যুর আগে আমি বলে যাচ্ছি, আজ হয়তো তোমার ভালোবাসা পেলাম না আমি। কিন্তু এমন দিন আসবে, যখন আমাকে ছাড়া তোমার চলবে না।
(চলবে)