ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই আগুন চেনো, এর শিখা সম্পর্কেও তোমাদের ধারণা আছে। বলতে পারো, আগুনের শিখা কেন ঊর্ধ্বমুখী হয়? আগুন জ্বলার স্থানে অক্সিজেন ও কার্বনের সংযোগের ফলে এক প্রকার গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাস বাতাসের চেয়ে হালকা বলে উপরের দিকে উঠে যায়। এর সাথে আগুনের কিছু অংশ উপরের দিকে ওঠে। এ কারণেই আগুনের শিখা ঊর্ধ্বমুখী হয়।
-ইমরুল হাসান
