জানো, সাধারণত মানুষ সঙ্গীত আসক্ত হয় বা গান-বাজনা শোনে। এ ক্ষেত্রে মাছও কম-বেশি আনন্দ পায়। তবে সব ধরনের মাছ নয়। সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারেন, গান-বাজনা শুনে আনন্দে নানা অঙ্গভঙ্গিতে ছোটাছুটি করে গোল্ডফিশ। এতে তারা সহজে বুঝতে পারেন, গোল্ডফিশের স্মরণশক্তি একেবারে কম নয়, যদিও অনেকে সুন্দর এ মাছকে মনে করে থাকেন অবুঝ বা স্মৃতিহীন প্রাণী।
বিজ্ঞানীরা গোল্ডফিশের স্মৃতি সম্পর্কে জেনে রীতিমতো অবাক হয়েছেন। জাপানের একজন বিজ্ঞানী গবেষণার মাধ্যমে জানতে পারেন, মানুষের মধ্যে অনেকেই আলাদা করতে পারে না ক্লাসিক্যাল মিউজিকের কম্পোজিশন। অথচ খুব ছোট ও জলজ প্রাণী ভালোভাবে বুঝতে সক্ষম সঙ্গীতের নানা বিষয়। জানা যায়, নতুন এ গবেষণাটি করা হয় জাপানের রাজধানী টোকিওতে কিউই ইউনিভার্সিটির গবেষক ড. কাজুকাতা শিনোজুকার নেতৃত্বে। তাদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘বিহেভিওরাল প্রসেস’ নামক সাময়িকীতে। গবেষকেরা বলেছেন, গোল্ডফিশ বিখ্যাত সাধারণত স্বল্প বা ছোট মস্তিষ্ক কোটরের জন্য। এমনো বলা হয়ে থাকে, তাদের স্মৃতি বড়জোর মাত্র প্রায় তিন সেকেন্ড। কিন্তু গবেষণায় তারা দেখেছেন, অনেক বেশি প্রখর বা কার্যকর গোল্ডফিশের ছোট মস্তিষ্ক। তারা বলেছেন, এখন বুঝা গেল, স্মৃতির ক্ষেত্রে মস্তিষ্কের আকার গুরুত্বপূর্ণ বিষয় নয়।
নতুন এ গবেষণায় গবেষকেরা দেখেছেন, গোল্ডফিশ পৃথক করতে পারে একাধিক কম্পোজারের ক্লাসিক্যাল মিউজিক। অথচ অনেক মানুষের পক্ষে মোটেই সম্ভব না তা করা। তবে গোল্ডফিশ যাতে এমনটি সহজে করতে পারে, সেজন্য গবেষকেরা এ বিষয়ে আগেই প্রশিক্ষণ দেন কিছু গোল্ডফিশকে। বিজ্ঞানীরা কিছু গোল্ডফিশকে শোনান নাম করা কম্পোজার জোহান সেবাস্তিয়ান বাচ ও আইগর ফিওদরভিচ স্ট্র্যানিস্কির কিছু কম্পোজিশন। তারা যাতে তা মনে রাখতে পারে সেজন্যও প্রদান করা হয় প্রশিক্ষণ। এ জন্য গোল্ডফিশদের শোনানো হয় স্ট্র্যানিস্কির দ্য রাইট অব স্প্রিং ও বাচের ‘টোকাটা অ্যান্ড ফিউগ ইন দ্য মাইনর’ বাজিয়ে। যাতে গান বাজার সাথে সাথে লক্ষ করা যায় তাদের আচরণগত পরিবর্তন। তা পরীক্ষা করতে বিজ্ঞানীরা কয়েকটি ক্ষুদ্র বল ও খাবার ছেড়ে দেন অ্যাকুয়ারিয়ামে। তারপর বাজানো শুরু হয় দু’জন কম্পোজারের কম্পোজিশনগুলো। তাতে গোল্ডফিশরা খেলতে শুরু করে সঙ্গীত বা গানের তালে তালে। গবেষকেরা আরো দেখতে পান, যখনই যে কম্পোজিশন বাজানো হয়, তখনই গোল্ডফিশ প্রদর্শন করে পৃথক ভঙ্গিমা। এতে তারা বুঝতে পারেন সঙ্গীতে এ মাছ ভালোই সাড়া দেয় ও তা মনে রাখতে পারে।
জানো, সাধারণত মানুষ সঙ্গীত আসক্ত হয় বা গান-বাজনা শোনে। এ ক্ষেত্রে মাছও কম-বেশি আনন্দ পায়। তবে সব ধরনের মাছ নয়। সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে...
