(গত দিনের পর)
কেন যে ম্যাডাম ছবি আঁকতে দেয়। একটা ক্যামেরা কিনে নিলেই তো পারে। ক্যামেরার এক একটা ক্লিকে কত সুন্দর সুন্দর ছবি চলে আসে। শুধু শুধু খাতা পেন্সিল নিয়ে আঁকতে হবে কেন ওসব?’
পিন্টি টেইলার এক ছোট্ট বালক। লেখাপড়ায় ভালো কিন্তু ড্রয়িংয়ে কাঁচা। কিছুতেই ছবি আঁকতে পারে না সে। চেষ্টাও করে না। ছবি আঁকতে বসলেই তার মাথা ঘুরে, বিরক্তিতে মেজাজ বিগড়ে যায়। ক্লাসের অন্য বিষয়গুলো, যেমন : বাংলা, ইংরেজি, সমাজ, ধর্ম- সব বিষয়েই সে পাকা। এমনকি বিজ্ঞানে সে সবার চেয়ে বেশি নম্বর পায়। কিন্তু ড্রয়িংয়ে পায় গোল্লা। এতে তার মাথাব্যথা নেই। পিন্টি বলে, ‘যা পারি নে, তাই নিয়ে খামাখা কষ্ট করব কেন?’ আসলে ছবি আঁকতে উৎসাহ পায় না সে। উল্টো বিরক্তিতে ভরে যায় মন। অস্থির হয়ে ওঠে। আর, অস্থিরচিত্তে কি ছবি আঁকা যায়? (চলবে)