(গত দিনের পর)
‘ওকে, নো প্রবলেম।’ ময়ূরের মাথাটি বলে, ‘তুমি আরেকটু চেষ্টা করলেই পারবে। আমি বলে দিচ্ছি। আগে মুছে ফেল আমার চোখ দুটো। তারপর আরেকটু যতœ নিয়ে চেষ্টা করো। আমার মাথার মাঝামাঝি থেকে দুই পাশে চাঁদের মতো করে চোখ দুটো আঁকতে চেষ্টা করো। ময়ূরের চোখ বলে কথা। অবশ্যই চিরল চিরল হতে হবে। তাই না?’
সুতরাং পিন্টি ময়ূরের মাথাটি পুরোপুরি মুছে ফেলে। এবার চেষ্টা করে আরো সুন্দর করে আঁকার জন্য। এরপর দু’টি চোখও আঁকে মাথার মাঝ বরাবর দুই পাশে।
ময়ূরের মাথা বলে, ‘হু, এবার হয়েছে কিছুটা। চোখ দুটোও বেশ হয়েছে। এবার স্পষ্ট দেখতে পাচ্ছি নিজেকে। এখন আমার গলা আঁকো তো। মনে রেখো, ময়ূরের গলা কিন্তু খানিকটা লম্বা হয়।’
পিন্টি বলে, ‘হ্যাঁ, সেটা জানি। এই নাও এঁকে দিচ্ছি তোমার গলা। দেখো, হয়েছে কি না।’ (চলবে)
