ছোট্ট বন্ধুরা,
আজ তোমরা জানবে নাইলন সম্পর্কে। তোমাদের অনেকেই হয়তো এটি সম্পর্কে জানো, কারো কাছে বা এটি অজানা, তাই না? নাইলন এক প্রকার কৃত্রিম আঁশ। এটি দেখতে অনেকটা সিল্কের মতো। নাইলন তৈরি করা হয় সিনথেসিস পদ্ধতিতে; পানি, কয়লা ও অন্যান্য কিছু পদার্থের যৌগিক মিশ্রণে বেরিয়ে আসে এটি। তোমরা হয়তো নাইলনের তৈরী সুতো, কাপড়, জুতো, পোশাক ইত্যাদি দেখে থাকবে। এগুলো খুব টেকসই। এবার ছবি দেখো।
ছোট্ট বন্ধুরা, আজ তোমরা জানবে নাইলন সম্পর্কে। তোমাদের অনেকেই হয়তো এটি সম্পর্কে জানো, কারো কাছে বা এটি অজানা, তাই না? নাইলন এক প্রকার কৃত্রিম আঁশ।...
