(গত দিনের পর)
মারিয়ানা ভাবে, বিগমেরীর গায়ে মানাবে বেশ। এ ছাড়া, গিফট বক্সে আরো ছিল ছোট্ট এক জোড়া লাল মোজা ও কালো জুতা। পরিয়ে দিলে বিগমেরীকে যে কী দারুণ লাগবে এ কথা ভেবে মারিয়ানার নাচতে ইচ্ছে হলো। টি টেবিলের ওপর বিগমেরী ও গিফট বক্স রেখে বেশ কিছুক্ষণ নাচে মারিয়ানা।
মারিয়ানা তার নাচ থামায়। এবার সে মন দেয় পুতুল বিগমেরীকে সাজাতে। প্রথমে সে নীল রঙের ফ্রকটাকে পরিয়ে দিলো বিগমেরীর গায়ে। ফ্রকের উপর জড়িয়ে দিলো সাদা মিহি সুতোয় বুনানো দোপাট্টাখানি। বাহ্, সুন্দর তো! বেশ মানিয়েছে বিগমেরীকে। এরপর লাল মোজা পরাল ওর পায়। তারপর কালো রঙের জুতা পরাল। (চলবে)
(গত দিনের পর)মারিয়ানা ভাবে, বিগমেরীর গায়ে মানাবে বেশ। এ ছাড়া, গিফট বক্সে আরো ছিল ছোট্ট এক জোড়া লাল মোজা ও কালো জুতা। পরিয়ে দিলে বিগমেরীকে...
