ডিসেম্বর-৯
১৪৮৪ : দৃষ্টিহীন হিন্দি কবি সুরদাসের জন্ম।
১৮৬৯ : বহুভাষাবিদ পণ্ডিত, শিক্ষক ও সম্পাদক অমূল্যচরণ বিদ্যাভূষণের জন্ম।
১৮৮০ : বাংলার নারী আন্দোলনের অগ্রদূত লেখিকা, সমাজসেবী ও শিক্ষাব্রতী রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম।
১৯১৭ : ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
১৯২৪ : কলকাতায় ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৩২ : বাংলার নারী আন্দোলনের অগ্রদূত লেখিকা, সমাজসেবী ও শিক্ষাব্রতী রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যু।
১৯৪৬ : বিভাগোত্তর ভারতের গণপরিষদের অধিবেশন প্রথম শুরু হয়।
১৯৪৯ : ইন্দোনেশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
১৯৬১ : টাঙ্গানিকা স্বাধীনতা অর্জন করে।
১৯৮২ : টাঙ্গানিকা প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৯১ : রাশিয়া, ইউক্রেন ও বাইলোরাশিয়া এক চুক্তির মাধ্যমে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করে।
১৯৯১ : ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।