এক.
এক রাজ্যে একদিন একজন সৈন্য মারা গেল। তার স্ত্রী এক ছেলে নিয়ে বিধবা হলো। তারা এতই গরিব ছিল যে ঘরে তাদের একবেলা খাওয়ার মতো কোনো খাবারও ছিল না। একদিন তার ছেলে এসে বলল, ‘মা, আমাকে পাঁচটা টাকা দাও। আমি আমার ভাগ্যের খোঁজে বের হবো। আমি এই বিশাল পৃথিবীটা ঘুরে দেখতে চাই যে আমার ভাগ্যে কী আছে?’
মা বলল, ‘হায় বিধাতা! ছেলেটা বলে কি! একখানা রুটি কেনার জন্য যেখানে আমার কাছে একটা টাকা নেই, সেখানে তোকে আমি পাঁচ টাকা দেবো কোথা থেকে?’
‘তা বললে তো হবে না। ঘরে একটু ভালো করে খুঁজে দেখ। আমার মনে হচ্ছে, বাবার রেখে যাওয়া কোটের পকেটে কিছু থাকতে পারে।’ ছেলেটা বলল।
ছেলের কথা শুনে মা কোটের পকেটে হাতরাতে শুরু করল। কিন্তু না, কিছুই নেই। আর একটা পকেট দেখলো। সে পকেটেও কিছু নেই। শেষে একটা ভেতরের গোপন পকেটে হাত দিতেই সেখানে কয়েকটা মুদ্রা পেল, সাতটা এক টাকার মুদ্রা। তার মানে সাত টাকা! সেনা বৌ টাকাগুলো পেয়ে অবাক হয়ে গেল, ‘এতগুলো টাকা!’ (চলবে)
এক.এক রাজ্যে একদিন একজন সৈন্য মারা গেল। তার স্ত্রী এক ছেলে নিয়ে বিধবা হলো। তারা এতই গরিব ছিল যে ঘরে তাদের একবেলা খাওয়ার মতো কোনো...
