(গত দিনের পর)
পরদিন সকালে ব্ল্যাক স্পাইডার অসাধারণ সুন্দর একটি দোপাট্টা বুনিয়ে নিয়ে ডোবার ধারে এলো। তারপর টুপলিকে ডেকে বলে, টুপলি, টুপলি কন্যা। কই তুমি? এই দেখো, তোমার জন্য দোপাট্টা নিয়ে এসেছি। সাদা মিহি সুতোর কোবওয়েব দিয়ে বুনুন করা। দেখো কী সুন্দর হয়েছে।
দোপাট্টাটি পেয়ে টুপলির আনন্দ আর ধরে না। ভীষণ খুশি সে। সে বারবার ব্ল্যাক স্পাইডারকে ধন্যবাদ দেয়। সে দোপাট্টাটি একবার গায়ের এ-পাশে দেয়, আবার ও-পাশে দেয়। দেখতে চেষ্টা করে কোন পাশে পরলে তাকে আরো সুন্দর দেখায়। দোপাট্টা গায়ে পরার পর তার মনে পড়ল গোলাপি রঙের প্যারাসল ছাতার কথা। প্যারাসল কই পাই এখন? টুপলি নিজেকেই যেন প্রশ্ন করে।
(চলবে)