(গত দিনের পর)
বিগমেরীর প্যারাসলের চেয়ে কোনো অংশে কম নয়। বৃষ্টি এলে অথবা তুষারপাত হলে আমি নিজেও ওই ছাতাগুলোর তলে গিয়ে আশ্রয় নিই।
টুপলি ভাওয়াটি লাফিয়ে লাফিয়ে চলে যায় বাঁশের বেড়ার কাছে। পিছে পিছে ব্ল্যাক স্পাইডারটি এবং রঙিন প্রজাপতিটিও যায় সেখানে। তারা দেখে বড় বড় মাশরুম জন্মেছে। ভারি সুন্দর দেখতে। মাশরুম সাধারণত রঙিন হয় না। কিন্তু এখানে বেশ কয়েকটি বড় বড় মাশরুম রয়েছে, যেগুলোর রঙ হালকা গোলাপী। কেন এমন হলো? ব্ল্যাক স্পাইডার খুঁটে খুঁটে দেখছে। শেষে বলে, শোন টুপলি। তুমি পার্টিতে যাবে তো, তাই মাশরুমগুলো ঈশৎ রঙিন হয়েছে। রঙিন প্রজাপতি বলে, না গো, না। ওই দেখো মাশরুমটার গোড়ায় একটি গোলাপ ফুল পড়ে মজে গেছে। ওর পাপড়ি থেকে রঙ নিয়েই মাশরুমগুলো গোলাপি হয়েছে। (চলবে)