ছোট্ট বন্ধুরা,
ধনিয়া সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। ধনিয়া শুধু মসলা হিসেবেই ব্যবহার করা হয় না, ওষুধ তৈরি করতেও এটি একটি বিশেষ উপকরণ। ধনিয়ার বীজ ওষুধ তৈরি করতে কাজে লাগে। এতে রয়েছে করিয়ানড্রোল ও কাউমারিন। ধনিয়ার তাজা পাতা বায়ুনাশক। এটি পেটফাঁপা প্রতিরোধ করে। শুকনা বীজ হৃৎপিন্ডের শক্তি বাড়ায়। বড় হয়ে তোমরা ধনিয়া সম্পর্কে আরো জানবে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে। ধনিয়ার ইংরেজি Coriander.
- ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা, ধনিয়া সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। ধনিয়া শুধু মসলা হিসেবেই ব্যবহার করা হয় না,...
