ছোট্ট বন্ধুরা,

তোমরা কোমোডো ড্রাগন সম্পর্কে জানো কি? এটি কী? বড় ধরনের গিরগিটিবিশেষ। এ প্রাণী বাস করে কোথায়? ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপে।
কোমোডো ড্রাগন মাংসাশী। এটি বেশ হিংস্র। বন্যছাগল, শূকর ধরে খায়। এমনকি বাগে পেলে হরিণও ধরে খায়। পাখি আর পাখির ডিম এর প্রিয় খাদ্য।
কোমোডো ড্রাগন কত ফুট পর্যন্ত লম্বা হয়? ১০ থেকে ১২ ফুট পর্যন্ত।