আজকের পত্রিকা

বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক
বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

ছোটগল্পের সঙ্কলন ‘হৃদপ্রদীপ’ (হার্ট ল্যাম্প) এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের আনুষ্ঠানিক ভাষা কন্নড়ে লেখা এটাই প্রথম বই, যা আন্তর্জাতিক বুকার জিতল।

১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে বানু মুশতাকের লেখা ১২টি ছোটগল্পের এই সঙ্কলন ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড তারা সমান ভাগে ভাগ করে নেবেন। দীপা ভাস্তিই প্রথম ভারতীয় অনুবাদক যিনি আন্তর্জাতিক বুকারে পুরস্কার জিতলেন। ‘হৃদপ্রদীপ’ এর গল্পগুলো দক্ষিণ ভারতের মুসলমান নারীদের দুঃখ-কষ্ট ও সংগ্রামী জীবনের অনন্য চিত্রায়ন। এটাই প্রথম ছোটগল্পের সঙ্কলন, যা বিশ্ব সাহিত্যের এই সম্মানজনক পুরস্কার জিতল।

এর আগে ২০২২ সালে হিন্দি ভাষায় লেখা গীতাঞ্জলি শ্রীর বালির সমাধি (টম্ব অব স্যান্ড, অনুবাদক: ডেইজি রকওয়েল) আন্তর্জাতিক বুকার জিতেছিল। সমকালীন ভারতীয় সহিত্যে বানু মুশতাক পরিচিত এক নাম। তবে আন্তর্জাতিক বুকার পুরস্কার তার জীবন ও লেখার ওপর নতুন আলো ফেলেছে।

এই সম্পর্কিত আরও

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পিএসজির প্রথম জয়

পিএসজির প্রথম জয়

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম