এশিয়ান গেমসের পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল ৭-১ ব্যবধানে হার মানে। এই হারের ফলে টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থানে থাকার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। এখন লড়তে সপ্তম-অষ্টম স্থানের জন্য। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ হকি দল।
বাংলাদেশ চীনকে হারাতে পারলে এশিয়ান গেমসে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলত। এই ম্যাচ খেলার পাশাপাশি ২০২৮ সালের অলিম্পিকের হকির বাছাইয়েও খেলার সুযোগ পেত। চীনের বিপে হেরে সেই সুযোগ হাতছাড়া। এশিয়ান হকির টুর্নামেন্ট ডাইরেক্টর গোলাম গাউস বলেন, ‘এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল আগামী এশিয়ান গেমসে সরাসরি খেলবে। যদি কোনো দল অংশগ্রহণ না করে, তখন সপ্তম দল সরাসরি খেলার সুযোগ পাবে। পাশাপাশি অলিম্পিকের বাছাইয়েও এশিয়া থেকে গেমসের শীর্ষ ছয় দল অংশগ্রহণ করবে।’
বাংলাদেশ হকি দলের জার্মান কোচ পিটার গেরহার্ড ষষ্ঠ হওয়ার ল্য নিয়ে জাপান গিয়েছিলেন। সেই ল্য পূরণ না হওয়ায় ম্যাচ শেষে অভিযোগ তুলে বলেন, ‘চীনের সাথে সাত গোলে হারার মতো দল নয় বাংলাদেশ। খেলোয়াড়েরা কান্ত, তাদের অনেকের ব্যথা রয়েছে। দলে অনেক কর্মকর্তা থাকলেও একজন ফিজিও নেই। একজন খেলোয়াড়কে হাসপাতালেও যেতে হয়েছে।’
হকিতে ইনজুরির প্রবণতা বেশি থাকায় ফিজিও প্রয়োজন। দলের সাথে ফিজিও না থাকা নিয়ে ম্যানেজার ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘সাধারণত গেমসে ফিজিও সুবিধা পাওয়া যায়। এই গেমসে সেটা নেই। বিওএর ফিজিও থাকলেও হকি নাগোয়া থেকে দূরে থাকায় তাকে পাওয়া যায়নি। ফিজিও দেশ থেকে আনা যেত; কিন্তু খেলোয়াড়-কোচের কার্ড নিয়েই জটিলতা ছিল, তাই ফিজিও নিয়ে ভাবা যায়নি তখন।’
গতকাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে একের পর এক গোল আদায় করে নেয় শক্তিশালী চীন। চীনের পে ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি এবং গাও জিয়েশেং গোল করেন। অপরদিকে ম্যাচের ৩০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশের হয়ে একমাত্র সান্ত¡নাসূচক গোলটি করেন রাকিবুল হাসান।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
এশিয়ান গেমসে হতাশা, ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
শেষ পাঁচ ইনিংসে চারবার শূন্য লিটন, মোট রান ২
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ক্রোয়েশিয়াকে গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ৭ গোল
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





