এএএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব খেলতে আজ উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সেখানে ৮ তারিখে মেঘলা রানী-আলপি আক্তারদের প্রথম ম্যাচ উজবেকিস্তানের সাথে। এরপর ১১ তারিখে গ্রুপের শেষ ম্যাচ ফিলিপাইনের সাথে। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ। ২০১৭ ও ২০১৯ সালে চূড়ান্ত পর্বে খেলা লাল-সবুজ নারীদের এবারো সুযোগ ২০২৩ ও ২০২৫ এর ব্যর্থতা ঘোছানো। কিন্তু সেটা কি সম্ভব হবে সাইফুল বারী টিটুর দলের। গতকাল সংবাদ সম্মেলনে কোয়ালিফাই করার টার্গেটের কথাই জানালের কোচ সাইফুল বারী টিটু, অধিনায়ক আলপি আক্তার ও সহ-অধিনায়ক আলপি আক্তার।
উজবেকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল জর্দান গিয়ে। সেখানে তারা দুই ম্যাচেই জর্দানকে যথাক্রমে ৫-০ ও ২-০তে হারিয়েছিল। প্রথম ম্যাচে ১ গোল করা আলপি আক্তার পরের ম্যাচে করেন জোড়া গোল। কাল এই স্ট্রাইকার জানান, আমাদের লক্ষ্য চূড়ান্ত পর্বে যাওয়া। জর্দান বিপক্ষে পাওয়া অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো উজবেকিস্তানের মাঠে। মেঘলাও দৃঢ়তার সাথে উল্লেখ করলেন, কোচ আমাদের যেভাবে খেলতে বলবেন আমরা যদি সেই কৌশল রপ্ত করে মাঠে নামতে পারি তাহলে জেতা ও কোয়ালিফাই করা সম্ভব।
তবে বাস্তবতা মিশনটাকে মোটেই সহজ বলে জানান দিচ্ছে না। সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তথ্য দেন, ফিফা র্যাংকিংয়ে ফিলিপাইন অবস্থান করছে ৩৯ এ। আর উজবেকিস্তান আছে ৫১তে। সেখানে বাংলাদেশ আছে ১০৭ এ। এর পরও কিরণ জানান, র্যাংকিংয়ে আমরা পিছিয়ে। তবে মনের দিক থেকে আমরা এগিয়ে। সেই শক্তিতেই আমরা কোয়ালিফাই করতে চাই।
উজবেকিস্তান অতি সম্প্রতি দুই ম্যাচে ড্র করেছে ভারতের সাথে। অন্য দিতে ফিলিপাইন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-২ গোলে জিতলেও পরের খেলায় ভারত ২-১ এ জয় পায়।
বাংলাদেশ ২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে ১০-০ গোলে হারিয়েছিল ফিলিপাইনকে। সেই ফিলিপাইন এখন যথেষ্ট শক্তিশালী। কোচ টিটু তথ্য দেন, ফিলিপাইন দলে মাার্কিন যুক্তরাস্ট্রের স্কুলে পড়–য়া খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে। তাই তারা শক্তিশালী।
বাংলাদেশ দল জর্দান সফর করা দল থেকে বাদ দিয়েছে জবা ও তৃষ্ণাকে। তাদের জায়গায় সিনিয়র জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে খেলা ডিফেন্ডার আইরিন ও ডিফেন্ডার শেখ সামিয়া আক্তারকে নেয়া হয়েছে।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
এশিয়ান গেমসে হতাশা, ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
শেষ পাঁচ ইনিংসে চারবার শূন্য লিটন, মোট রান ২
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ক্রোয়েশিয়াকে গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ৭ গোল
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





