১২ দিনের বিরতি। এই গ্যাপের পর আজ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের খেলা। এবারের লিগের ১৩ দলের মধ্যে ১২ দল ইতোমধ্যেই প্রথম রাউন্ডের খেলা শেষ করেছে। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডে মোহামেডানের ম্যাচ ছিল। কিন্তু বাফুফের পেশাদার লিগ কমিটির পক্ষে ওই তারিখে খেলা আয়োজন সম্ভব হয়নি। জাতীয় দলও ছিল ইন্দোনেশিয়ায়। ফলে খেলা বডিলি শিফট অনুযায়ী পিছিয়ে দেয়া হয়। লিগের সেই দ্বিতীয় রাউন্ডের খেলাই আজ শুরু হচ্ছে। আর মোহামেডান স্পোর্টিং কাবেরও প্রথম খেলা আজ চাঁদপুর স্টেডিয়ামে বেলা ৩টায় তারা মুখোমুখি হচ্ছে ইয়ংম্যান্স কাব ফকিরেরপুলের। আজ অন্য ম্যাচগুলোতে মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশ খেলবে চট্টগ্রাম পুলিশ এফসির বিপক্ষে। মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন ও পিডব্লিউডির ম্যাচ।
প্রায় ১০ দিন আগে অনুশীলন শুরু করেছিল মোহামেডান। এবার তারা শক্তিশালী দল গড়েছে। শিরোপা জেতাই তাদের লক্ষ্য। জাতীয় দলের তারকা খেলোয়াড়ে ঠাসা এই দল। অথচ কর্মকর্তাদের বোকামির কারণে সবার পরে অনুশীলনে নামে তারা। প্রথমে সহকারী কোচ ছাঈদ হাছান কাননের অধীনে অনুশীলন শুরু। এরপর দলের সাথে স্প্যানিশ-আর্জেন্টাইন কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেল্লা এসে যোগ দেন। যদিও আজ তাদের মাঠে নামতে হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়দের। গোলরক্ষক সুজন হোসেন, ডিফেন্ডার শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাহরিয়ার ইমনরা জাতীয় দলের সাথে। ফলে অবশিষ্ট ফুটবলার এবং বিদেশী রিক্রুটদের নিয়েই আজ মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে তারা।
ইতোমধ্যে লিগের শুরুতেই হোঁচট খেয়েছে শিরোপাপ্রত্যাশী বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। আবাহনী গোলশূন্য ড্র করেছিল পিডব্লিউডির সাথে। আর বসুন্ধরা কিংস ১-১ এ খেলা শেষ করে আরামবাগের সাথে। এখন নতুন কোচ মাত্র কয়েকদিনের জন্য দলকে হাতে নিয়ে কি পারবেন প্রথম ম্যাচেই জয়ের দেখা পেতে।
প্রথম ম্যাচ জিতে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে সিটি কাব, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ ও ইয়ংম্যান্স কাব ফকিরেরপুল। ইয়ংম্যান্স প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল ওয়ান্ডারার্সকে। সিটি কাবের ৩-০তে জয় ছিল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। আর ফর্টিস এফসি ৬-০তে জয়ের স্বাদ পায় চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে। পুলিশের ১-০তে জয় রহমতগঞ্জের বিপক্ষে।
এই সম্পর্কিত আরও
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
এশিয়ান গেমসে হতাশা, ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
শেষ পাঁচ ইনিংসে চারবার শূন্য লিটন, মোট রান ২
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
ক্রোয়েশিয়াকে গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড
রোব, ০৪ অক্টোবর, ২০২৬
মেসির বিদায়ের আগে আর্জেন্টিনার ৭ গোল
রোব, ০৪ অক্টোবর, ২০২৬





