‘জীবনকে ভালোবাসি মাদক ছেড়ে খেলতে আসি, এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গতকাল মুরাদনগর উপজেলার ত্রিশ বাগানবাড়ি ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে হারায় জাহাপুর ক্রিকেট একাদশকে। টুর্নামেন্টর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।