বিপিএলের চলমান আসরে গত পরশু শেষ ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ছিল চিটাগং কিংস। দলটির ক্রিকেটার আগ্রাসী তানজিম হাসান সাকিব মাঠের লড়াইয়ে বিন্দু পরিমাণও ছাড় পান না প্রতিপক্ষের ব্যাটারদের। তবে এই আগ্রাসন এবারের আসরে বিপত্তিও ডেকে এনেছে তার জন্য। চলমান বিপিএলে ৪টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই পেসার।





